শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:২৬ পিএম, ২০২৫-০৩-০৬
চট্টগ্রামর পটিয়া উপজলার ভাটিখাইন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ৩ বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। বুধবার (৫ মার্চ) গভীর রাতে আট দশ জনের একটি ডাকাত দল মাহাবুব চেয়ারম্যানের বাড়ি এলাকায় সামশুল আলমসহ ৩ ঘরে হানা দিয়ে নগদ টাকা, স্বণার্লংকার ও মোবাইলসটসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আজ বহস্পতিবার পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা যায়,গতকাল গভীর রাত প্রায় দেড়টার দিকে ভাটিখাইন করল এলাকার সামশুল আলমের পুত্র ওবায়দুল আলম শহীদ, পাশ্ববর্তী শ্রীমাই খালর বেঁড়ীবাধের কাজ শেষে বাড়ি ফিরছিল। এসময় ২/৩ জন ডাকাত তাকে অস্ত্র ঠেকিয়ে গতিরোধ করলে সে ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে তাকে মারধর করে অস্ত্র ঠেকিয়ে অবরুদ্ধ কর রাখে।
এ সময় ডাকাতরা তার ঘর থেক নগদ ৫ হাজার টাকাসহ প্লাষ্টিকের ব্যাংক ভেঙ্গে প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায়। তার স্ত্রীর কানের দুল ও একটি মোবাইল সেট লুট করে। প্রতিবেশী আবু তাহেরের ঘরে ঢুকে নগদ ৩০ হাজার টাকা, ২টি মোবাইল সেট, এটিএম কার্ডসহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল লুট করে নিয় যায়। সামশুল আলমের ঘরে ঢুকে সামশুল আলমর স্ত্রীর কানের দুল ও নগদ ৫ হাজার টাকাসহ একটি মোবাইল সেট নিয় যায়। গৃহকর্তারা জানান, ডাকাতদলের মধ্যে অনকেই পাহাড়ি মগ চাকমা জাতির। তাদর হাতে বন্ধুকসহ বিভিন্ন অস্ত্র ছিল। পটিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) আবু জায়দ মাহাম্মদ নাজমুন নূর জানান, ডাকাতির খবর পেয়ে আমিসহ পুলিশর একটি টিম ঘটনাস্থলে গিয়েছি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয় যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited